মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস উদযাপন

news-image
সাইফুর রহমান বিজয় :  আজ ৮ ডিসেম্বর, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মুক্ত দিবস। প্রতিবছরের ন্যায় এবারও ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস উপলক্ষে জেলার সবচেয়ে জনপ্রিয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরাই ব্রাহ্মণবাড়িয়া’এর উদ্যোগে জেলা শহরের খ্রিস্টিয়ান মিশন প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর রঙিন করার মাধ্যমে দিবসটি যথাযথভাবে উর্যাপন করে। শনিবার সকাল ৮ঃ০৮ মিনিটে ৮জন অতিথি ও সংগঠনটির সকল সদস্যদের নিয়ে শহরের ফারুকী পার্কে স্মৃতিসৌধে ফুল দিয়ে কর্মসূচির শুভ সূচনা করেন।
তাছাড়া ‘রঙিন হবে আমার স্কুল’স্লোগানকে সামনে রেখে শহরের খ্রিস্টিয়ান মিশন প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীরে মুক্তিযুদ্ধ ও ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসের ছবি এঁকে রঙিন করা হয়েছে। ‘আমরাই ব্রাহ্মণবাড়িয়া’ সংগঠনের প্রতিষ্ঠাতা বিবর্ধন রায় ইমনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, খ্রিস্টিয়ান মিশন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেলি নিরুপমা কর্মকার, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, সমকালের বিশেষ প্রতিনিধি রাজিব নূর, ফিফা বিশ্বকাপে দায়িত্ব পালনকারী চিকিৎসক মতিন, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, সূর্যমূখী কিন্ডারগার্টেনের অধ্যক্ষ সালমা বারী, চলচ্চিত্র অভিনেতা রোশান, জাতীয় টেনিস দল (অনূর্ধ্ব-১৪)-এর খেলোয়াড় মাশফিয়া আফরিন প্রমুখ।
উক্ত সভায় বক্তারা আমরাই ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের রঙিন হবে আমাদের স্কুল কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, দেয়ালে ছবি এঁকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকেই চিত্রায়িত করা হয়েছে। এতে করে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক