,

আখাউড়ায় লাইনচ্যুত হয়ে ট্রেন দুর্ঘটনা

news-image
আখাউড়া প্রতিনিধি : আজ শনিবার আখাউড়া আজমপুর রেলস্টেশনে একটি পাথরবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে দুর্ঘটনায় পতিত হয়েছে। এতে ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রেলপথের মেইন লাইনে দেড় ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।আখাউড়া ট্রাফিক বিভাগ জানায়, সিলেটমুখী একটি পাথরবাহী ট্রেন থেকে আখাউড়া আজমপুর রেলস্টেশনের মেইন লাইনে পাথর দেয়া হচ্ছিল। হঠাৎ সকাল সাড়ে ১১টায় একটি বগির চার চাকা লাইনচ্যুত হয়ে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। পরে খবর পেয়ে আখাউড়া রিলিফ ট্রেনের একটি হাইড্রোলিক টুল ভ্যান দুর্ঘটনা কবলিত ট্রেন উদ্ধার করে। এই দুর্ঘটনার কারণে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেড় ঘন্টা আখাউড়া আজম রেলস্টেশনের মেইন লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল।
এ ব্যাপারে আখাউড়া রিলিফ ট্রেন কর্মকর্তা দেলোয়ার হোসেন মিয়া জানান, দুর্ঘটনার পর মেইন লাইন বন্ধ থাকলেও বিকল্প হিসাবে স্টেশনের লোবলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?