,

ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ, শ্বাশুড়ি আটক

news-image
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পারিবারিক কলহের জের ধরে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত গৃহবধূর নাম তানজিনা বেগম (২৩)। সে এক সন্তানের জননী ও অটোরিক্সা চালক সোহাগ মিয়ার স্ত্রী।  শনিবার দুপুরে আশুগঞ্জ উপজেলার সিনেমা হল রোডের একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নজিনার শ্বাশুড়ি রুবিনা বেগমকে আটক করেছে পুলিশ।
নিহত তানজিনার পরিবার জানান, ৫ বছর আগে হবিগঞ্জ জেলার শিবপুর গ্রামের সোহাগ মিয়ার সাথে বিয়ে হয় তানজিনার। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয়ে শ্বাশুড়ির সাথে তার প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। এনিয়ে স্বামী প্রায়ই তাকে নির্যাতন করত। বিষয়টি বেশ কয়েক বার মাজিকভাবেও শেষ করা হয়। শুক্রবার দিবাগত রাতেও তানজিনাকে মারধর করে তার স্বামী। মারধরের এক পর্যায়ে তার মৃত্যু হলে মুঠোফোনে জানানো হয় তার মেয়ের মৃত্যুর খবর।
সিনিয়র সহকারী পুলিশ সুপার(সরাইল সার্কেল) মনিরুজ্জামান ফকির জানান, মরদেহটি ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। জিঞ্জাসাবাদের জন্য শাশুড়িকে আটক করা হয়েছে। স্বামীসহ পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?