,

গৃহকর্মী লামিয়াকে নির্যাতনের দায়ে চাচী ও বোন গ্রেফতার, চাচা পলাতক 

news-image

বিশেষ প্রতিনিধি : শহরে লামিয়া নামে নয় বছরের এক শিশু তার স্বজনদের হাতে নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। কয়েক বছর ধরে চলা এ নির্যাতনের অভিযোগ খোদ লামিয়ার আপন চাচা-চাচি ও দুই চাচাতো বোনের বিরুদ্ধে। অভিযুক্তদের শুক্রবার ভোরে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।

এরা হলেন, জেলা শহরের মেড্ডা এলাকার রমজান মিয়ার স্ত্রী নেহার সুলতানা (৫০), তার মেয়ে রুমানা আক্তার (২২) ও সুমাইয়া আক্তার (১৬)। রমজান মিয়া পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ।পুলিশ জানিয়েছে, শহরের গোকর্ণঘাট এলাকার কুদ্দুস মিয়ার মেয়ে লামিয়া। দুই বছর বয়সে লামিয়ার মা ও চার বছর বয়সে তার বাবা মারা যায়। তখন এতিম লামিয়াকে দেখা-শোনা করার কথা বলে তাকে নিজের বাড়িতে নিয়ে আসে চাচা রমজান মিয়া। তখন থেকেই বাড়ির সবধরনের কাজ-কর্ম করানো হতো লামিয়াকে দিয়ে। কাজে সামান্য ভুল হলেই লামিয়ার উপর চলত শারীরিক নির্যাতন। নির্যাতনের সেই চিত্র আবার নিজেদের মুঠোফোনে ভিডিও করে রাখা হতো। সম্প্রতি লামিয়ার উপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। বিষয়টি প্রতিবেশীদের নজরে আসার পর পুলিশকে জানানো হয়। পরে বৃহস্পতিবার সদর মডেল থানা পুলিশ লামিয়াকে উদ্ধার করতে গেলে রমজানসহ বাড়ির লোকজন পালিয়ে যায়। এরপর শুক্রবার ভোরে রমজান ও তার পরিবারের লোকজন বাড়িতে আসার খবর পেয়ে জেলা গোয়োন্দা পুলিশ (ডিবি) ও সদর মডেল থানা পুলিশের পৃথক দুটি দল গিয়ে রমজানের স্ত্রী ও তার দুই মেয়েকে আটক করে। আটকদের কাছ থেকে জব্দ করা মুঠোফোনে লামিয়াকে নির্যাতনের ভিডিওচিত্র পাওয়া গেছে।

এ ব্যাপারে জানতে চাইলে সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন সাংবাদিকদের বলেন, নির্যাতনের শিকার লামিয়া মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। তার প্রকৃত কোনো অভিভাবক না পাওয়ায় পুলিশ বাদী হয়ে আটকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর