,

আজ নাসিরনগর হানাদার মুক্ত দিবস

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : আজ ৭ ডিসেম্বর শুক্রবার নাসিরনগর হানাদার মুক্ত দিবস। ১৯৭১-সালের এর এই দিনে মুক্তিপাগল জনতা ও দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা নাসিরনগর থেকে পাক-হানাদারদের বিতাড়িত করেন। হানাদার মুক্ত করে এই দিনে নাসিরনগরের আকাশে উড়েছিল লাল সবুজের পতাকা। নাসিরনগরের ইতিহাসে এ দিনটি বিশেষ স্মরণীয় দিন। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানা অভ্যন্তরে (পুলিশ ষ্টেশন)স্বাধীন বাংলার আকাশে লাল সবুজের পতাকা উত্তোলনের মাধ্যমে এই দিনে নাসিরনগরকে পাক-হানাদার মুক্ত করেন। তাই এদিনটি এলাকার মুক্তিপাগল মানুষের বিজয়ের দিন।

এদিকে ২০০৮ সালের ২৬ মার্চ নাসিরনগর উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযুদ্ধে যে সকল বীরসেনা আত্মহুতি দিয়েছিলেন তাদের স্মৃতি ধরে রাখার জন্য স্থানীয় মুক্তিযোদ্ধাদের স্মৃতি ফলকের ভিত্তি প্রস্থর স্থাপন করার দীর্ঘদিন পর প্রয়াত মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী এডভোকেট মোহাম্মদ ছায়েদুল হকের সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় প্রায় ১৮ লাখ টাকা ব্যয়ে স্মৃতিসৌধের নিমার্ণ কাজ সম্পন্ন হলেও এখন পর্যন্ত তা আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়নি।
বীর মুক্তিযোদ্ধা হাজ্বী মোঃ আবদুল বাকি শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের নামের সঠিক তালিকা সম্পন্ন না হওয়ায় ফলক লেখা অসর্ম্পূন রয়েছে। তাই সঠিক তালিকা তৈরি করে দ্রুত উদ্বোধনের দাবি জানান তিনি।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও নবাগত উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবির জানান,১৯৭১-সালের ৭ ডিসেম্বর নাসিরনগর উপজেলা হানাদার মুক্ত হয়। তাই এই দিনটি নাসিরনগর তথা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে অত্যন্ত গৌরবোজ্জল একটি দিন। যাদের বুকের তাজা রক্তে অর্জিত হয়েছে আমাদের এ স্বাধীনতা এদিনে তাদের বিনম্্র শ্রদ্ধায় স্মরণ করছি তাদেরকে।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?