,

আখাউড়া মুক্ত দিবসে বীর শহীদের প্রতি ফ্রেম রণাঙ্গনের শ্রদ্ধা

news-image

আখাউড়া মুক্ত দিবসে ‘ফ্রেম রণাঙ্গন’ ফ্লিম’স এ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি উপজেলা পরিষদ চত্ত্বরের স্মৃতি সৌধে ফুল দিয়ে স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। ৬ ডিসেম্বর, ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতা সংগ্রামে দেশের পূর্বাঞ্চলের প্রবেশদার খ্যাত আখাউড়া শত্রুমুক্ত হয়। ১৯৭১ সালে ৪ ও ৫ ডিসেম্বর আখাউড়ার আজমপুর এলাকায় তুমুল যুদ্ধ হয়। ৫ ডিসেম্বর রাতে মুক্তি ও মিত্র বাহিনী দখলে নেন আখাউড়া রেলওয়ে জংশন।

৬ ডিসেম্বর আখাউড়া পোস্ট অফিসের সামনে বীরমুক্তিযোদ্ধারা উত্তোলন করেন লাল-সবুজ পতাকা। দিনটি আখাউড়া মুক্ত দিবস হিসেবে পালন হয়ে আসছে। দিবসটি উপলক্ষে উপজেলা শিল্পকলা একাডেমির সহযোগি সংগঠণ ‘ফ্রেম রণাঙ্গন’ দুই দিনের কর্মসূচী গ্রহণ করেছে।

বৃহস্পতিবার সকাল নয়টায় সংগঠনের সদস্যরা স্মৃতি সৌধে ফুল দিয়ে প্রথম দিনের কর্মসূচির সূচনা করেন। শুক্রবার গৌরবময় মুক্তিযুদ্ধের আখাউড়ার অসংখ্য স্মৃতির মধ্যে কিছু এলাকার চিত্র ধারন করবে সংগঠনের সদস্যরা।আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্ঠা। সংগঠনটির উদ্দেশ্য বিষেয়ে তিনি জানান, সংগঠনের প্রায় ৩৫ সদস্য রয়েছে। এরা প্রত্যেকেই স্থির চিত্র ধরণ করতো নিজেদের মতো করে। সম্প্রতি তাদের একত্রিত করা হয়েছে ফ্রেম রণাঙ্গন সংগঠনে। এই সংগঠনের সদস্য সংখ্যা বাড়ছে। সংগঠনটির সদস্যরা আখাউড়ার মুক্তি সংগ্রামের স্মৃতি, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি, উন্নয়ন, জীবনচিত্র, বিশিষ্ট ব্যক্তিসহ বিভিন্ন বিষয়ের উপর স্থির ও চলমান (ভিডিও) চিত্র ধারন করবে। সংগ্রহ করবে ঐতিহাসিক চিত্র। এই চিত্র ও ভিডিও নিয়ে নিয়মিত হবে চিত্র প্রদর্শনী এবং ছবিগুলো সংরক্ষণ হবে সংগঠেন আর্কাইভে। যা আগামী প্রজন্ম ও জাতীর কাছে আখাউড়াকে তুলে ধরবে সামনের দিনে।

অপর প্রশ্নে তিনি বলেন, সংগঠনটি উপজেলা শিল্পকলা একাডেমির একটি সহযোগি ও স্বতন্ত্র প্রতিষ্ঠান। আইনের মাধ্যমেই সংগঠনটি গঠন করা। সংগঠনের সদস্যদের নিয়মিত প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে। দেশ বরেণ্য স্থিরচিত্র শিল্পীরা এদের প্রশিক্ষণ দেবেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর