মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহান মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার আহবান

news-image

মহান বিজয়ের মাসে নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার দৃঢ় শপথের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সামজিক সাংস্কৃতিক সংগঠন নতুন মাত্রার উদ্যোগে “মুক্তিযুদ্ধের কথা কবিতা গান”অনুষ্ঠান হয়েছে। গতকাল বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদ, ক্লিন ব্রাহ্মণবাড়িয়া, মাছরাঙ্গার সহযোগিতায় ফারুকী পার্কস্থ স্মৃতি সৌধে এ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি চারণ , সংবর্ধনা, গান কবিতা পরিবেশিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী, সংগঠক বিশিষ্ট শিক্ষানুরাগী জননন্দিত জননেতা সাবেক উপমন্ত্রী আলহাজ্ব এড. হুমায়ূন কবীর।

নতুনমাত্রার উপদেষ্টা ,ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংস্কৃতিক সংগঠক ডাঃ মোঃ আবু সাঈদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লায়ন্সের সাবেক জেলা গভর্ণর, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড উদ্যোক্তা পরিচালক শিক্ষানুরাগী লায়ন ফিরোজুর রহমান ওলিও, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী,সম্মিলিত সাংস্কৃতিক জোট ব্রাহ্মণবাড়িয়ার আহবায়ক আব্দুন নূর অনুষ্টানে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু,সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধা স্বাধীন বাংলা বেতারের কণ্ঠশিল্পী ফিরোজ আহমেদ,অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের গান পরিবেশন করেন সংবর্ধিত বিশিষ্ট সঙ্গীত প্রশিক্ষক শিল্পী নাসের আহমেদ চৌধুরী। শুভেচ্ছা জানান বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মতি লাল বণিক, বিশিষ্ট সেতার বাদক ওস্তাদ সামসুদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন নতুন মাত্রার সম্পাদক অনুষ্টান সমন্বয়কারী আল আমীন শাহীন।

আয়োজন কমিটির আহবায়ক সায়মন ওবায়েদ শাকিল এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন শিল্পী সংসদের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ পারুল, ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার সমন্বয়ক আবু বকর সিদ্দিক, মাছরাঙ্গা ফ্যাশনের নির্বাহী পরিচালক জনি মল্লিক, মুক্তিযুদ্ধের গান কবিতা পরিবেশনে অংশ নেন শিল্পী সংসদের মোহাম্মদ হোসেন শেখ ফরিদ, ফারুক আহমেদ পারুল,ইব্রাহিম খান সাদাত, দেবাশীষ দেবু,সোহেল রানা,মিনাক্ষী চক্রবর্তী,নবনীতা রায় বর্মণ, মিতালী বিশ্বাস,শামরোজ কাউসার সামা,রিপা কর্মকার, শেখ মিতু,সম্রাট হোসেন রবীন,তনয় চৌধুরী,মোঃ ইব্রাহিম,জুয়েল,রবিন,সায়মন ওবায়েদ শাকিল, আমিনুল ইসলাম,ফজলুল করিম প্রমুখ।

অনুষ্ঠানে অসুস্থ শিল্পী ফিরোজ আহমেদ স্মৃতি চারণের সময় আবেগ আপ্লুত হয়ে তার সুস্থতায় সকলের দোয়া কামনা করেন। শহীদ স্মৃতি সৌধকে সামনে রেখে নতুন প্রজন্মের যুব কিশোরদের দেশ প্রেমে দীক্ষায় শপথ বাক্য পাঠ করান অনুষ্টানের সভাপতি ডাঃ মোঃ আবু সাঈদ। শহীদ স্মৃতি সৌধে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন সংগঠনের নতুন প্রজন্মের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মিলনমেলায় বিপুল দর্শক সমাগম হয়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক