,

দীর্ঘ দিন পর আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে কয়লা রপ্তানি

news-image

বিশেষ প্রতিনিধি : প্রায় দীর্ঘ ছয় বছর বন্ধ থাকার পর দেশের রপ্তানি হাতে বৃহৎ ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পূণরায় কয়লা রপ্তানি শুরু হয়েছে। ভারতের ত্রিপুরায় কয়লার ব্যাপক চাহিদা থাকায় বাংলাদেশী ব্যবসায়ীরা রাশিয়া ও ইন্দ্রোনেশিয়া থেকে নৌপথে আশুগঞ্জ নৌবন্দরে কয়লা আমদানি করছে এবং পূণরায় তা ভারতের ত্রিপুরায় রপ্তানি করছে।

টন প্রতি ১১০ ডলারে সোয়েব ট্রেড ইন্টারনেশন্যাল মোল্লা ট্রেড ইন্টারনেশন্যাল বায়জিদ ট্রেড সেন্টার এই তিনটি প্রতিষ্ঠান কয়লা রপ্তানি করছে গত কয়েক দিনে প্রায় ৭০০ টন কয়লা রপ্তানি হয়েছে বলে জানিয়েছে কাষ্টম কর্মকর্তা শান্তি বরণ চাকমা।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও কয়লা রপ্তানি কারক রাজীব উদ্দীন ভূঁইয়া বলেছেন রাশিয়া এবং ইন্দ্রোনেশিয়া থেকে নৌপথে টন প্রতি ৮০ ডলারে কয়লা আমদানি করে তা আবার টন প্রতি ১১০ ডলারে রপ্তানি করা হচ্ছে। ভারতীয় আমদানি কারক সূএে জানা যায়, রাজ্যে ইটভাটা সহ অন্যান্য কাজে কয়লার ব্যাপক চাহিদা থাকায় আমরা বাংলাদেশ থেকে কয়লা আমদানি করছি।

উল্লেখ্য, আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন ভারতের সেভেন সিস্টার খ্যাত সাতটি অঙ্গরাজ্যে মাছ, পাথর, সিমেন্ট ও প্লাস্টিকসহ অর্ধশতাধিক পণ্য রফতানি হয়ে থাকে।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?