,

ব্রাহ্মণবাড়িয়ায় ৬টি আসনের মধ্যে ৩টি আসনে ২৮ প্রার্থী বৈধ, ২৩ প্রার্থীর প্রার্থীতা বাতিল,বাকি আসনের যাচাই-বাছাই চলছে

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬ টি নির্বাচনী আসনের ৮৬ জন প্রার্থীর প্রার্থীতা যাচাই-বাছাই কার্যক্রম চলছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া ১, ২ ও ৩ নং আসনের যাচাই-বাছাই শেষ হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়। এখন পর্যন্ত ৬টি আসনের মধ্যে এই ৩ টি আসনে ৫১ জন প্রার্থীর মধ্যে ২৩ জনের প্রার্থীতা বাতিল করা হয়। বাতিলকৃতদের মধ্যে বিভিন্ন দলের বিদ্রোহী প্রার্থীসহ বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

বৈধতা পাওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ৩নং আসন (সদর-বিজয়নগর) থেকে আওয়ামীলীগ প্রার্থী র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী, বিএনপি প্রার্থী ইঞ্জিঃ খালেদ হোসেন মাহাবুব শ্যামল, বিএনপি প্রার্থী তৌফিকুল ইসলাম, ১ নং আসন (নাসিরনগর) থেকে আওয়ামীলীগ প্রার্থী বি,এম ফরহাদ হোসেন সংগ্রাম, বিএনপি প্রার্থী সৈয়দ এস, এ, কে, একরামুজ্জামান, ২ নং আসন(সরাইল-আশুগঞ্জ) থেকে জাতীয় পার্টির মোঃ রেজাউল ইসলাম ভূইয়া, বিএনপি থেকে আব্দুস সাত্তার ভূইয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের ২৮ জনের প্রার্থীতা বৈধ বলে ঘোষনা করেছে রিটার্নিং কর্মকর্তা। বাকি ৩ টি আসনের ৩৫ জন প্রার্থীর যাচাই-বাছাই চলবে দুপুর ২ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?