,

ব্রাহ্মণবাড়িয়ায়  আগুনে পুড়ল ১০ দোকান

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার চান্দুরা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ইলেক্ট্রনিক পণ্য, মুদি মাল, স্বর্ণালংকার, ওষুধ ও কসমেটিক্সের দোকান রয়েছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি এখনও জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে চান্দুরা বাজারের একটি ইলেক্ট্রনিক পণ্যের দোকানে আগুন লাগে। পরে সেই আগুন পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হবিগঞ্জের মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের পৃথক দুটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ১০টি দোকান পুড়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।
বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহের নিগার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?