মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার ৬ আসনে ৭১ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন

news-image

 ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বিভিন্ন দলের মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন সৈয়দ একে একরামুজ্জামান (বিএনপি), এবিএম ফরহাদ হোসেন সংগ্রাম (আওয়ামীলীগ), মোঃ ফায়েজুল হক (বিজেপি), মাওলানা আশরাফুল হক (ইসলামী ঐক্যজোট), মাওলানা হোসাইন আহমেদ (ইসলামী আন্দোলন), ইসলাম উদ্দিন দুলালী (ইসলামী ফ্রন্ট) ও সৈয়দ নজরুল ইসলাম (স্বতন্ত্র)।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইলÑআশুগঞ্জ) ২১জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন উকিল আব্দুস সাত্তার ভূইয়া (বিএনপি), আবু আসিফ আহমেদ (বিএনপি), এসএন তরুন দে (বিএনপি), শেখ মোঃ শামীম (বিএনপি) ব্যারিষ্টার রুমিন ফারহানা (বিএনপি), আনোয়ার মাষ্টার (বিএনপি), আক্তার হোসেন (বিএনপি), মঈনুদ্দিন মঈন (আওয়ামীলীগ স্বতন্ত্র), শাহজাহান আলম সাজু (আওয়ামীলীগ-স্বতন্ত্র), হাজী সফিউল্লাহ (আওয়ামীলীগ-স্বতন্ত্র), শাহ মফিজ (আওয়ামীলীগ-স্বতন্ত্র), এডভোকেট সৈয়দ তানবীর আহমেদ কাউসার (আওয়ামীলীগ-স্বতন্ত্র), আশরাফ উদ্দিন মন্তু (আওয়ামীলীগ-স্বতন্ত্র), এডভোকেট মুখলেছুর রহমান (আওয়ামীলীগ-বিদ্রোহী) আনিসুর রহমান (আওয়ামীলীগ-স্বতন্ত্র), এডভোকেট জিয়াউল হক মৃধা (জাতীয়পার্টি-স্বতন্ত্র), এডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া (জাতীয়পার্টি), ঈশা খা (কমিউনিস্টপার্টি), মহিউদ্দিন মোল্লা (ইসলামী ফ্রন্ট), এডভোকেট তৈমুর রেজা শাহাজাদা(জেএসডি), জুনায়েদ আল হাবীবি( ইসলামী ঐক্যজোট)।

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী (আওয়ামীলীগ), ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল (বিএনপি), শাহরিয়ার ফিরোজ (সিপিবি), জুনায়েদ আল হাবিবী (ইসলামী ঐক্যজোট), তৌফিক ইসলাম (বিএনপি), মজিবুর রহমান হামেদী (খেলাফত আন্দোলন), সৈয়দ আনোয়ার আহমেদ লিটন (ইসলামী শাসনতন্ত্র আন্দোলন), আব্দুল্লাহ আল হেলাল ( জাতীয়পার্টি-বিদ্রোহী), তারিকুর রউফ (গণফোরাম), জামাল রানা (জাতীয়পার্টি-বিদ্রোহী), সেলিম কবীর (জাকের পার্টি), মোহাম্মদ উমর ইউসুফ খান (স্বতন্ত্র), মোঃ মঈনুদ্দিন (স্বতন্ত্র), আবদুল্লাহ হানিফ (স্বতন্ত্র), বশিরুল্লাহ জরু (স্বতন্ত্র), মাহমুদুল হক আক্কাস (স্বতন্ত্র)

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন এডভোকেট আনিসুল হক (আওয়ামীলীগ), মুশফিকুর রহমান (বিএনপি), তারেক এ আদেল (জাতীয়পার্টি), ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন (বিএনপি), নাসিরউদ্দিন হাজারী (বিএনপি), দেলোয়ার হোসেন (ন্যাশনাল পিপলস পার্টি), মুফতি জসিম উদ্দিন(ইসলামী আন্দোলন)।

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন কাজী নাজমুল হোসেন তাপস (বিএনপি), মো. এবাদুল করিম বুলবুল (আওয়ামীলীগ), তকদীর হোসেন মো. জসীম (বিএনপি), কাজী মামুনূর রশীদ (জাতীয় পার্টি), শাহ্ জিকরুল আহমেদ খোকন (জাসদ ইনু), মোঃ মেহেদী হাসান (ইসলামী ঐক্যজোট), একেএম আশরাফুল আলম (বাংলাদেশ মুসলিম লীগ), মোঃ ওসমান গণি রাসেল (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মোঃ শাহীন খান (বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি), মোঃ সায়েদুল হক সাঈদ (স্বতন্ত্র) ও মোঃ সালাউদ্দিন ভূইয়া শিশির (বিএনপি)।

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) ৯জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম (আওয়ামীলীগ), আব্দুল খালেক (বিএনপি) মেহেদী হাসান পলাশ (বিএনপি), এডভোকেট জিয়াউদ্দিন জিয়া(বিএনপি), রফিক শিকদার (বিএনপি), জেসমিন নুর পিয়াংকা (জাতীয় পার্টি), এডভোকেট সৈয়দ মোহাম্মদ জামাল (সিপিবি), রেজওয়ানুল ইসলাম (ইসলামিক আন্দোলন বাংলাদেশ), এডভোকেট কেএম জাবির (জেএসডি)।