,

আপনারা প্রত্যেকে একটি দুর্গ গড়ে তুলবেন : আইনমন্ত্রী

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে আইনমন্ত্রী এড. আনিসুল হক বলেছেন- তোমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত ছাত্রলীগের সদস্য। তোমরা বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে চলতে হবে। বঙ্গবন্ধুর বাংলাদেশ যেন চিরকাল থাকে সে ভাবে তোমাদের কাজ করতে হবে। তোমরা এমন ভাবে চলবে স্কুল কলেজের ছাত্ররা যেন তোমাদেরকে আদর্শ মনে করে। শৃঙ্খলা শিক্ষা মর্যাদার পাশাপাশি ছাত্রলীগের মূল বক্তব্য সুস্পষ্ট ভাবে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে।
বুধবার সন্ধ্যায় আখাউড়া সড়ক বাজারস্থ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে নব গঠিত ছাত্রলীগের কমিটির নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন এখন যারা ছাত্রলীগ করছে ভবিষৎতে তারা যুবলীগ করবে, যারা যুবলীগ করছে ভবিষৎতে তারা আওয়ামীলীগ করবে। এইভাবেই দল বড় হবে। তোমাদের ব্যবহার আচার আচরন ও কাজে অন্যরা যেন অনুকরন করতে পারে সেরকম দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
মন্ত্রী বলেন আগামী ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচন। এখন অলসতা করে ঘরে বসে থাকার সুযোগ নেই। আপনারা প্রত্যেকে একটি দুর্গ গড়ে তুলবেন। আওয়ামীলীগকে বিজয় করতে ঘরে ঘরে যেতে হবে, মানুষের কাছে ভোট ভিক্ষা চেতে হবে।
মতবিনিময় কালে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মো. জয়নাল আবেদীন, আখাউড়া পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মো. আবুল কাসেম, মো. সেলিম ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ারা বেগম, পৌর আওয়ামীলীগের সভাপতি সভাপতি এড. আব্দুল্লাহ ভূইয়া বাদল, সাধারণ সম্পাদক কাজী লিটন খাদেম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আব্দুল মমিন বাবুল, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সৈয়দ এড.আমিনুল ইসলাম সাজী, সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহজাদা খাদেম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর