,

শেষদিনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার প্রার্থীরা

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি নির্বাচনী আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। গতকাল মনোনয়নপত্র জমা দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ বুধবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বেলা ১১টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের কাছে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী তার মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় মোকতাদির চৌধুরীর সঙ্গে তার স্ত্রী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের সাবেক মহাপরিচালক ফাহিমা খাতুন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জ্যেষ্ঠ সহসভাপতি নায়ার কবির, সাংগঠনিক সম্পাদক মো. শাহআলম সরকার, উপ দফতর সম্পাদক মো. মনির হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এরপর একই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ আনোয়ার হোসেন লিটন দলীয় নেতাকর্মী নিয়ে তার মনোনয়নপত্র দাখিল করেন।

বিকেল ৫টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিতে পারবেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?