,

নাসিরনগরে নৌকার প্রার্থী বি.এম ফরহাদ হোসেন সংগ্রামকে বরণ করে নিল জনতা

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর)আসনে দ্বিতীয়বারের মত দলীয় মনোনয়ন পাওয়ায় বর্তমান সংসদ সদস্য বি.এম ফরহাদ হোসেন সংগ্রামকে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থকরা তাঁকে অভ্যর্থনা জানান এবং ফুল দিয়ে বরণ করে নেন। আজ মঙ্গলবার দুপুরে প্রথমেই তিনি তাঁর জম্মস্থান নাসিরনগর উপজেলা গুনিয়াউক গ্রামের বাড়িতে আসেন। এখানে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও জনতার উপস্থিতিতে এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর)আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি ।এসময় উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকার পক্ষে আরেকটিবার ভোট চান বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন জনগণ পাশে ছিল,তাদের ভালবাসা ছিল,তাই জননেত্রীর ভালবাসা পেলাম। কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাই জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও জনগনের প্রতি। তিনি বলেন যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তাদের সকলকে নিয়ে এক সঙ্গে কাজ করব এবং সকলে করবেন। দেশ এগিয়ে যাচ্ছে,নাসিরনগর এগিয়ে যাচ্ছে,এই অগ্রযাত্রাকে ধরে রাখতে আপনারা নৌকার পক্ষে জনমত সৃষ্টি করে মাঠে কাজ করুন।পরে তিনি গুনিয়াউকে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করেন। এরপরেই তিনি পূর্বভাগে শায়িত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এডভোকেট ছায়েদুল হকের কবর জিয়ারত করেন।

এসময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ,সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়,সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু,প্রচার সম্পাদক লতিফ হোসেন,স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বসির আল হেলাল,সাংস্কৃতিক সম্পাদক অরুন জ্যোতি ভট্রাচার্য,ভলাকুট ইউপি চেয়ারম্যান মোঃ রুবেল মিয়া,সাবেক ছাত্রলীগ নেতা রায়হান আলী ভুইয়া,উপজেলা ছাত্রলীগ আহবায়ক নাসিরউদ্দিন রানাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি দলীয় মনোনয়ন পাওয়ার পর এই প্রথম নাসিরনগরে আগমনের কারণে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থকরা তাঁকে অভ্যর্থনা জানান।

 

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর