,

ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে ধানের শীষের চিঠি পেলেন যারা

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দলের মনোনয়নের চিঠি পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার ৬টি নির্বাচনী আসনের এক ডজন প্রার্থী। প্রায় আসনেই বিকল্প রেখে মনোনয়ন দেয়ায় এমনটি হয়েছে। সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) নির্বাচনী আসন ছাড়া সব আসনে একাধিক প্রার্থীকে মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) নির্বাচনী আসনে ছাত্রদলের সাবেক দুই নেতাসহ ৩ জনকে মনোনয়নের চিঠি দিয়েছে দলটি।

মনোনয়ন চিঠি পেয়েছেন যারা: ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের জন্য মনোনয়নের চিঠি দেয়া হয়েছে সৈয়দ একে একরামুজ্জানকে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জন্য সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তরুণ দে চিঠি পেয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের জন্য কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সাবেক ছাত্রদল নেতা ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির সহযোগী অধ্যাপক ড. তৌফিকুল ইসলাম মিথিল দলীয় মনোনয়নের চিঠি পেয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের জন্য সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান, আখাউড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন চিঠি পেয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের জন্য কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক তকদির হোসেন মো. জসিম ও প্রয়াত সংসদ সদস্য কাজি আনোয়ার হোসেনের ছেলে কাজি নাজমুল হোসেন তাপস দলীয় মনোনয়নের চিঠি পেয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের জন্য সাবেক সংসদ সদস্য ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল খালেক ও উপজেলা বিএনপির সদস্য কৃষিবিদ মেহেদি হাসান পলাশ চিঠি পেয়েছেন।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?