,

ব্রাহ্মণবাড়িয়ায় নবীন লেখকদের হাতে আঁকা লেখা কবিতার বই দুধভাত এর মোড়ক উন্মোচন

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীন কিশোরদের হাতে আঁকা ও লেখা কবিতা নিয়ে ব্যতিক্রমধর্মী কবিতার বই “দুধ ভাত”এর মোড়ক উন্মোচন হয়েছে।

গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে সাপ্তাহিক নতুন মাত্রার উদ্যোগে মোড়ক উন্মাচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী সাবেক উপমন্ত্রী আলহাজ্ব এড. হুমায়ূন কবীর। উদ্বোধক ছিলেন বিশিষ্ট কবি ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন।

ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট শিশু সংগঠক ও ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ডাঃ মোঃ আবু সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি খ. আ. ম রশিদুল ইসলাম, সাপ্তাহিক নতুন মাত্রার সম্পাদক আল আমীন শাহীন।

অতিথি আলোচক ছিলেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম,ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, ব্রাহ্মণবাড়িয়া আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সহ সভাপতি মফিজুর রহমান লিমন, ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ পারুল।

দুধভাত প্রকাশনার নির্বাহী সম্পাদক সায়মন ওবায়েদ শাকিল এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ফাহিম মুনতাসির। স্বরচিত কবিতা আবৃত্তি করেন সানিউর রহমান,আমিনুল ইসলাম,ইশা ইসলাম, শিশির আহমেদ আব্দুল করিম,ইমন মিয়া, আশিকুর রহমান , নাঈম ইসলাম, আবির আহমেদ, ফারজানা আক্তার,লিজা আক্তার।অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তৃতায় কবি জয়দুল হোসেন বলেন,নবীনদের হাতে লেখা ও আঁকা কবিতার বই দুধ ভাত প্রকাশনায় আমাদের অতীত ঐতিহ্য উদ্ভাসিত হয়েছে। যান্ত্রিকতার ভীরে নতুনরা পুরনো ঐতিহ্য চর্চার যে উদ্যোগ নিয়েছে তা প্রসংশনীয়। এমনই কাজে নতুনদের মেধা বিস্তৃত হবে বলে আমি বিশ্বাসী।

সভাপতির বক্তব্যে ডাঃ মোঃ আবু সাঈদ বলেন, শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চায় এ প্রকাশনা ভিন্ন আঙ্গিকে সকলের মাঝে উপস্থাপিত হয়েছে। নেশা মুক্ত অপরাধমুক্ত সমাজ এবং প্রজন্মের জন্য এমনই চর্চা অত্যন্ত সহায়ক। তিনি শিশু কিশোরদের সৃজনশীল কাজে নিবেদিত থাকার আহবান জানান।উৎসাহ দিয়ে বিশেষ অতিথি ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি খ. আ. ম রশিদুল ইসলাম বলেন,নতুন প্রজন্মের শিশুকিশোরদের মেধা বিকাশে সৃজনশীলতায় এমন উদ্যোগ অত্যন্ত প্রয়োজন।

দুধভাত বইটিতে ১৫ জন দুধভাত কবির কবিতা রয়েছে। নতুনদের কবিতায় হাতে খড়িতে উৎসাহ দিয়েছেন উপদেষ্টা আশরাফ পিকো, শাকিল,সহযোগী নাঈম ইসলাম,সানিউর রহমান,ব্যবস্থাপনায় সুব্রত পাল,প্রচ্ছদ করেছেন বদরুজ্জামান আলাল,শিল্প সম্পাদক জনি মল্লিক, প্রচারণায় জিহাদ হোসাইন লিটন,রিয়াসাদ আজিম,মোহাম্মদ হোসেন, আবির আহমেদ, সার্বিক সহযোগিতায় ছিল মাছরাঙ্গা ফ্যাশন হাউজ।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?