,

ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ল ১০ দোকান

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার রাতে শহরের আনন্দবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে মুদি মাল, খৈল-ভুষি, সেলুন ও মোবাইলফোন মোরমতের দোকান রয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত দোকানি ও ফায়ারসার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বাজারের একটি দোকানে আগুন লাগে। পরে মুহূর্তে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বাজারের ১০টি দোকান পুড়ে যায়। এতে অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সাকেরিন হায়দার আগুনের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত করে আগুন লাগার সঠিক কারণ জানা যাবে।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?