,

চলন্ত বাসের ভেতর মিলল যাত্রীর মরদেহ

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় একটি যাত্রীবাহী লোকাল বাস থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার ভাদুঘর বাসস্ট্যান্ড এলাকায় দিগন্ত পরিবহনের একটি বাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহতের বয়স আনুমানিক ৪২ থেকে ৪৫ বছর। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম আখন্দ  বলেন, বাসের চালক-সহযোগী ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি- ওই ব্যক্তি জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা বাসস্ট্যান্ড থেকে ব্রাহ্মণবাড়িয়া সদরে আসার জন্য বাসে ওঠেন। বাসটি কিছুদূর যাওয়ার পর কন্ডাক্টর ভাড়া নেয়ার জন্য তার কাছে গিয়ে দেখেন তিনি ঘুমিয়ে আছেন। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও তার কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে তিনি মারা গেছেন বুঝতে পেরে বাসের চালক ও সহযোগী বিষয়টি পরিবহন সংগঠনের নেতাদের জানান। তারা থানায় খবর দিলে আমরা ভাদুঘর বাসস্ট্যান্ডে গিয়ে বাসের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করি।

তিনি আরও বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে না। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর