,

ব্রাহ্মণবাড়িয়ায় পাইপগান ও গুলিসহ দুই ডাকাত গ্রেফতার

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশের অভিযানে একটি পাইপগান, গুলি ও ছোরাসহ দুই ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে অস্ত্রসহ গ্রেফতারকৃতরা হলেন, শহরের দক্ষিণ পৈরতলা গ্রামের মৃত: শফিক মিয়ার ছেলে মো: সালমান মিয়া (২৬) ও মৃত: মঞ্জু মিয়ার ছেলে শান্ত মিয়া (২০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিওিতে বুধবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের পুনিয়াউট রেল ক্রসিং এর দক্ষিণ- পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর হইতে সালমান ও শান্ত নামে দুই ডাকাতকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি পাইপগান, গুলি ও ছোরা উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, অস্ত্রসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর