,

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী মীনা আক্তারকে হত্যার পর স্বামী হারুন মিয়া আত্মহত্যা করেছে। সোমবার রাতে ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিণবেড় ইউনিয়নের আলীয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, গত ২ মাস পূর্বে নাসিরনগর উপজেলার নরহা গ্রামের মোঃ জামাল মিয়ার কন্যা মিনা আক্তারের সাথে একই উপজেলার আলিয়ারা গ্রামের মোঃ হাছন আলীর পুত্রের বিয়ে হয়।

বিয়ের পর থেকেই পারিবারিক দন্দ্ব চলতে থাকে নানা কারনে। পারিবারিক দ্বন্দে¦র জের ধরেই এ হত্যাকান্ড সংঘঠিত হয়েছে। ঘটনার দিন সোমবার বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাতে হারুন তার স্ত্রী মীনাকে কুপিয়ে হত্যা করে। কিছু সময়ের মধ্যে হারুন নিজেই বুকে ছুরিকাঘাত করে আত্মহত্যা করে। মিনার শরীরে ৫টি ও হারুনের শরীরে ৩টি আঘাতে আলামত রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।

মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাজিদুর রহমান সাজিদ জানান, ঘটনাটির তদন্ত চলছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর