,

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছিনতাই হওয়া ১শ ৪১ ভরি স্বর্ণসহ ২ জন গ্রেফতার

news-image

নিজস্ব প্রতিনিধি : শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে ছিনতাই হওয়া ১শ ৪১ ভরি স্বর্ন সহ ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে বিষয়টি পুলিশের পক্ষ থেকে জানানো হয়। গ্রেফতারকৃতরা হলো সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের মৃতঃ নফিজুল হকের ছেলে সহিদুল হক ও একই উপজেলার বড্ডা পাড়ার সুরুজ খার ছেলে ইমরান খা। সোমবার সন্ধ্যায় আপন স্বর্ণ শিল্পালয়ের মালিক প্রসাদ বনিকের পিতা তপন বনিক ও তার ছেলে বিষ্ণু বনিক দোকান থেকে প্রায় ১শ ৪১ ভরি স্বর্ণ ও সাড়ে আট লক্ষ্য টাকা নিয়ে বাড়ি ফিরছিল। সদর ইউনিয়নের বড় দেওয়ান পাড়ার রাস্তায় ছিনতায়কারীরা তপন বনিক ও তার ছেলে বিষ্ণু বনিকের চোখে মরিচের গুড়া ছিটিয়ে মাথায় আঘাত করে। পরে ছিনতাইকারীরা তাদের হাতে থাকা স্বর্ণের ব্যাগ ও টাকা জোর করে ছিনিয়ে নিয়ে মটর সাইকেল যোগে পালিয়ে যায়। এ ঘটনায় বিষ্ণু বনিক বাদী হয়ে সরাইল থানায় মামলা দায়ের করেন।

সরাইল থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ভুঁইয়া তার সঙ্গীয় এ এস আই শাহ জালাল ও ফোর্স নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা থেকে ২ জনকে গ্রেফতার করে। সরাইল থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ভুঁইয়া বলেন,গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে স্বর্ণগুলো উদ্ধার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

 

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?