,

আশুগঞ্জে দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে ডা. ফারিয়া ফয়সাল মেমোরিয়াল ফাউন্ডেশন। শুক্রবার (১৬ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যলয়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি থেকে চিকিৎসা সেবার কার্যক্রমের উদ্ভোধন করেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী বাইন হীরা।

ডা. ফারিয়া ফয়সাল মেমোরিয়াল ফাউন্ডেশন এর সভাপতি ফারুক আহমেদ কালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম আহবায়ক আবু নাছের আহমেদ, সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রের সভাপতি আলমগীর কবির, ব্যবসায়ী ইকবাল হোসেন, ডা. শাহজাহান ভূইয়া ও রেজাউল আযাদ প্রমূখ।

চিকিৎসা সেবা কার্যক্রমে ঢাকা থেকে আসা ২৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক সকাল থেকে বিকাল পর্যন্ত দুই হাজারেরও বেশী রোগীকে এই সেবা প্রদান করেন। এসময় রোগীদের বিভিন্ন ঔষধ প্রদান করা হয়। সার্বিক তত্তাবধানে ছিলেন চিকিৎসক মোকতাদির সাইদ সানি, শ্রাবনী শাহজাহান ও মারভিন হাসান অনিক।

 

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?