,

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ ৩ জনের ফাঁসি

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীকে হত্যার দায়ে দ্বিতীয় স্ত্রী ও তার পরকীয়া প্রেমিকসহ তিনজনকে ফাঁসির রায় দিয়েছে আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম শেখ সুলতানা রাজিয়ার বিচারিক আদালত বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন। দন্ড প্রাপ্তরা হলেন, নিহত আব্দুল করিমের দ্বিতীয় স্ত্রী পৌর এলাকার ভাদুঘর গ্রামের সালমা বেগম, তার পরকীয়া প্রেমিক একই গ্রামের সজল দেবনাথ ও আলাল মিয়া।

এদের মধ্যে সালমা ছাড়া অন্য দুই আসামী পলাতক রয়েছে। এছাড়া এ মামলায় লিটন দেবনাথ নামে অপর এক আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি দ্বীন ইসলাম জানান, শহরের আনন্দ বাজারের ব্যবসায়ী ভাদুঘর গ্রামের আব্দুল করিম গত ২০১১ সালের ৫ জুন খুন হন।

ওই দিনগত রাত ১২ টার দিকে সালমাসহ তিন আসামি গলায় রশি দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তার মরদেহ বস্তাবন্দি করে বসত ঘরেই রেখে দেয়। এ ব্যাপারে তার প্রথম স্ত্রী শিউলি বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে সাক্ষ্য প্রমানের ভিত্তিতে বিজ্ঞ আদালত এ রায় প্রদান করে।

 

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?