,

ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিরনগর)আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ১১ জন

news-image

আকতার হোসেন ভুইয়া , নাসিরনগর : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিরনগর)আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ১১ জন মধ্য থেকে যে কাউকে মনোনয়ন দেয়ার দাবীতে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের ব্যানারে দলীয় নেতাকর্মীরা। আজ মঙ্গলবার দুপুর ১২ টায় নাসিরনগর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী,মহিলা সদস্য শাহীনা খানম,উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মীর বসির আহমেদ,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউদ্দিন আহমেদ লিটন।

বক্তব্যে তারা অভিযোগ করে বলেন,বিএম ফরহাদ হোসেন সংগ্রাম ১৩ মার্চ উপ-নিবার্চনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর স্বাধীনতা বিরোধী জামায়াত ও বিএনপির লোকজনের সাথে তার সখ্যতা গড়ে উঠেছে। একই সঙ্গে নেতাকর্মীদের অবমূল্যায়ন,নিজের পছন্দের লোকদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করেছেন।বর্তমানে তার এসব কর্মকান্ডের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়েছি।তাই বর্তমান এমপি বিএম ফরহাদ হোসেন সংগ্রামকে বাদ দিয়ে দলীয় মনোনয়ন প্রত্যাশী ১১ জনের মধ্য থেকে যে কাউকে মনোনয়ন দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

এসময় মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আদেশ চন্দ্র দেবসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?