,

ঐতিহ্যের সুন্দর ব্রাহ্মণবাড়িয়ার জন্য সকলকে ভ’মিকা রাখতে হবে : ডাঃ মোঃ আবু সাঈদ

news-image

ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট সংস্কৃতি অনুরাগী ডাঃ মোঃ আবু সাঈদ বলেছেন, শিল্প সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য বিকাশে সবাইকে সম্মিলিতভাবে ভ’মিকা রাখতে হবে। তিনি বলেন একটি সুন্দর ব্রাহ্মণবাড়িয়ার জন্য সবারই আন্তরিকতা জরুরী। তিনি ব্রাহ্মণবাড়িয়ার ব্যান্ড দল ক্রান্তির আঠাশ বর্ষপূর্তিতে সকলকে অভিনন্দন জানিয়ে সংগঠনটিকে গতিশীল রাখা সহ ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক সংগঠনগুলোর কার্যক্রমে সকলকে সহযোগিতার আহবান জানান।

গত রবিবার ক্রান্তি ব্যান্ডের আঠাশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াত শিল্পীদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন ও সঙ্গীতানুষ্টানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান। সুর স¤্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে ক্রান্তি ব্যান্ডের প্রতিষ্ঠাতা ইমতিয়াজ খান ম্যামল এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনজুরুল আলম, বাংলাদেশ টেলিভিশনের সংগীত পরিচালক আলী মোসাদ্দেক মাসুদ,সংস্কৃতিনুরাগী ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডঃ মাহবুবুল আলম খোকন,ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের সভাপতি আল আমীন শাহীন।

অনুষ্ঠানে ক্রান্তি ব্যান্ডের প্রতিষ্ঠালগ্নের শিল্পী প্রয়াত সাফকাত মকবুল খান কমল,প্রয়াত শিল্পীদের মধ্যে নয়ন মোল্লা, আজম খান,ফিরোজ সাই,হেপী আখন্দ,শেখ ইশতিয়াক,নিলয়দাস, লাকী আখন্দ, আঈয়ূব বাচ্চু,মিল্টন সরকারকে গভীর শ্রদ্ধায় স্মরণ ও এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরে ক্রান্তি ব্যান্ডের ইমতিয়াজ খান শ্যামল, তপু,পারভেজ খান,শাহীনুজ্জামান, এস আই নারায়ন,অপু দত্ত, রাবেয়া সংগীত পরিবেশ করে। যন্ত্রসংগত করেন আব্দুর রাহিম,তারেক মোয়াজ্জেম,জ্যাবিন আলামিন। কবিতা আবৃত্তি করেন সুমাইয়া শিমু,ফাবিয়া রহমান।অনুষ্ঠানের শুরুতে অতিথি বৃন্দ সহ শিল্পীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?