,

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় মহিমা (১৫ মাস ) বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের উরশিউড়ায় এ ঘটনা ঘটে। মহিমা ওই এলাকার প্রবাসী আবুল হাসনাতের মেয়ে। মহিমার মা শিরিন বেগম জানান, মহিমা কিছুদিন হলো হাটতে শিখেছে। সকাল নিজ বাসায় ভিতরে খেলা করছিল মহিমা। খেলার মধ্যে হেটে চলে যায় বাড়ির সামনে। এ সময় বাড়ির সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশা মহিমাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়।

তাকে আহতাবস্থায় দ্রুত উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল হক জানান, আমরা বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?