,

বৈশাখী ভাতা ও ইনক্রিমেন্ট দেয়ায় নাসিরনগরে মাধ্যমিক শিক্ষকদের আনন্দ শোভাযাত্রা

news-image
নাসিরনগর প্রতিনিধি : বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা ও ৫ শতাংশ ইনক্রিমেন্ট দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে নাসিরনগর  উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের করে। আজ রবিবার  স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় ক্যাম্পাসে এসে শেষ হয়।
পরে উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি ও ভলাকুট কে.বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আতাউর রহমানের সভাপতিত্বে আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অরবিন্দু গোপের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম, কুন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল হক, ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান,চাপরতলা সৈয়দ কামরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানাউল আমিন ভুইয়া,গোর্কণ সৈয়দ ওয়ালীউল্লাহ  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জিব কুমার দেব,হরিণবেড় শাহজাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল্লাহ ভুইয়া,চাতলপাড় ওয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তপন কুমার দাস প্রমূখ।
সভায় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা ও ৫ শতাংশ ইনক্রিমেন্ট প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?