,

ইসলাম উদ্দিনের সমর্থনে নাসিরনগরে ইসলামী ফ্রন্টের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : “কোরআন-সুন্নাহ ভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নাসিরনগর সদর ইউনিয়ন শাখার উদ্যোগে আজ রবিবার(৪ নভেম্বর)বিকালে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সচিব ও একাদশ সংসদ নিবার্চনে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এডভোকেট মোঃ ইসলাম উদ্দিন দুলালের সমর্থনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

স্থানীয় কলেজ মোড় মার্কেট প্রাঙ্গণে আহলে সুন্নাত ওয়াল জামা‘তের উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল আবদাল মুকাল্লিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মূফতি গিয়াস উদ্দিন আত্-তাহেরী।

বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন মোল্লা,উপজেলা শাখার সহ-সভাপতি প্রভাষক মাওলানা এখলাছুর রহমান, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হরিপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মাসুদুল হাসান,কুন্ডা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ জজ মিয়া, পীরজাদা মাওলানা খান মোহাম্মদ আরেফ শাহ প্রমূখ। সভায় বক্তব্য রাখেন যুবনেতা মোঃ আবদুল হাকিম,বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা উপজেলা শাখার সভাপতি মোঃ নুর আলম রেজা,সাবেক সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান,উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মীর শেখ জাকির হোসেন, সহ-সভাপতি সৈয়দ বাকী বিল্লাহ নূরী,উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ কুতুব উদ্দিন প্রমূখ। বক্তারা একাদশ জাতীয় সংসদ নিবার্চনে এরশাদের জোট থেকে মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোঃ ইসলাম উদ্দিন দুলালকে মোমবাতি মার্কায় ভোট দেয়ার আহবান জানান।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর