,

চট্টগ্রামে শিবিরের কার্যালয়ে বিস্ফোরণ, চলছে পুলিশের অভিযান

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর চকবাজার থানার চন্দনপুরার ডিসি রোডে শিবিরের কার্যালয় ঘেরাও করেছে পুলিশ। অভিযানের সময় পরপর চারটি বোমা বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় কার্যালয়ের ভিতরে কেউ হতাহত রয়েছে কিনা এখনো জানা যায়নি। শনিবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ব্লক রেইড দেওয়ার সময় হঠাৎ বিকট শব্দ শোনা যায়। এরপর শিবির কার্যালয়ের চারতলা ভবন থেকে ধোঁয়া বের হতে দেখে শিবির কার্যালয় ঘিরে রাখে পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন জানান, চারটি বোমা বিস্ফোরণ হয়েছে বলে জেনেছি। শিগগিরই আমরা শিবিরের ওই কার্যালয়ের ভেতরে অভিযান চালাবো।

নগর পুলিশের উপ-কমিশনার মেহেদী হাসান জানান, আমাদের ধারণা যে চারটি বিস্ফোরণের শব্দ আমরা শুনতে পেয়েছি, সেটা আসলে বোমা ছিল। ইতোমধ্যে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ ফোর্সও ডাকা হয়েছে।

নগর পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, জানতে পেরেছিলাম, শিবির কার্যালয়ে অনেক সক্রিয় সদস্যরা ছিল। পুলিশ ব্লক রেইড চালালে তারা কার্যালয়ের ভেতরে বোমা বিস্ফোরণ ঘটায় এবং আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর