,

নবীনগরে মাদক ও সন্ত্রাসকে লাল কার্ড দেখালেন গ্রামবাসী

news-image

নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের শাহপুর গ্রামের বাজারে শুক্রবার দুপুরে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার(নবীনগর সার্কেল) চিত্ত রঞ্জন পাল। উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক  মো. হানিফ মিয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,স্থানীয় সমাজ সেবক মো.আরিফ, জাহাঙ্গীর আলম, মো. আওলাদ হোসেন, হাজী আব্দুল মতিন, বিশ্বজিৎ দেব, আহাম্মদ আলি মিন্টু প্রমুখ।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,সমাজে মাদকের কারণেই যুবকরা বিভিন্ন অপকর্মে জড়াচ্ছে। তাই নিজেদের সন্তানরা কোথায় যায়,কার সাথে মিশে,সেসব বিষয়ে অভিবাবকদের সর্তক থাকতে হবে। মাদক,সন্ত্রস ও জঙ্গীবাদকে জিরো টলারেন্সে নিয়ে আসতে হবে। এ বিষয়ে পুলিশ কে প্রয়োজনিয় তথ্য দিয়ে সহায়তা করতে হবে।পরে তিনি শাহপুর বাজারে গোলাম রব্বানী নামে একটি সুপার মার্কেটের শুভ উদ্বোধন করেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর