,

ত্রিপুরাস্থ বাংলাদেশ হাই কমিশনে ড্রিম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশন ক্রিকেট দলকে অভিনন্দন জ্ঞাপন

news-image

ভারতের ত্রিপুরায় আর্ন্তজাতিক টি টুয়েন্টি শারীরিক প্রতিবন্ধী মৈত্রী ক্রিকেট সিরিজে ড্রিম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশন ফিজিক্যালী চ্যালেঞ্জ দল চ্যাম্পিয়ন হওয়ার পর ত্রিপুরাস্থ বাংলাদেশ হাই কমিশন বাংলাদেশের এ দলকে ফুলেল অভিনন্দন জানিয়েছে। ত্রিপুরার আগরতলা কুঞ্জবনে বাংলাদেশ এসিসটেন্ট হাই কমিশনে দলটিকে আন্তরিক অভ্যর্থনা জানান সহকারী হাই কমিশনার মোঃ শাখাওয়াত হোসেন এবং প্রথম সচিব জাকির হোসেন।

ড্রিম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং দলের প্রধান হেদায়েতুল আজিজ মুন্নার নেতৃত্বে প্রতিনিধিদের সাথে সহকারী হাই কমিশনার শুভেচ্ছা বিনিময় করেন। এসময় কথা বলেন দলের প্রধান হেদায়েতুল আজিজ মুন্না ,ত্রিপুরার প্রতিবন্ধী অধিকার মঞ্চের সাধারণ সম্পাদক সলিল দেব বর্মণ,বাংলাদেশের জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্রিড়াবিদ কায়সার হামিদ, দলের মুখপাত্র ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি আল আমীন শাহীন,ব্রাহ্মণবাড়িয়া মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুক্তি খান প্রমুখ।

ত্রিপুরায় বাংলাদেশের দূতাবাসে এই আতিথীয়তায় এবং আন্তরিকতায় বাংলাদেশ দলের সকলেই আনন্দিত হয় এবং সহকারী হাই কমিশনার সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

 

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?