,

নাসিরনগরে উন্নয়ন র‌্যালি,সাংস্কৃতিক উৎসব ও লোকজ মেলা অনুষ্ঠিত

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : সাংস্কৃতিক মন্ত্রনালয়ের আওতায় আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা প্রশাসনের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ জনসাধারনের সামনে তুলে ধরতে সারাদেশের ন্যায় প্রথমবারের মত“সৃজনে উন্নয়নে বাংলাদেশ”শীর্ষক দিনব্যাপী উন্নয়ন র‌্যালি,সাংস্কৃতিক উৎসব ও লোকজ মেলার আয়োজন করা হয়। সকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ সাইফুল কবিরের নেতৃত্বে উপজেলা সদরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ সাইফুল কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,থানার অফিসার ইনচার্জ সাজিদুর রহমান,সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীর,উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক,সাংবাদিকসহ এলাকার গন্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মেলায় সরকারের উন্নয়ন চিত্র প্রদর্শনীর পাশাপাশি আয়োজন করা হয় ঐতিহ্যবাহি মোরগ লড়াই,লাঠি খেলা,সাপের খেলার। এছাড়াও বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও কবিতাসহ স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশনের মাধ্যমে দেশের মুক্তিযুদ্ধ ও আর্থ-সামাজিক উন্নয়নের নানা দিক তুলে ধরা হয়।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর