,

মিছিলে মিছিলে ভরপুর হচ্ছে নবীনগরের এরশাদের জনসভা

news-image

তৌহিদুর রহমান নিটল, নবীনগর থেকে : জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতারা খণ্ড খণ্ড মিছিল করে মহাসমাবেশে অংশ নিয়েছেন। আজ রোববার সকাল ৯টা বি-বাড়ীয়ার নবীনগর সরকারি পাইলট স্কুল সংগল্ন মাঠে নেতা-কর্মীর মিছিল আসতে শুরু করে । এখনো ধাপে ধাপে মিছিল আসছে সমাবেশে। দলের চেয়ারম্যান এরশাদ ও কো-চেয়ারম্যান রওশন এরশাদের দুপুর ১২.৩০টার দিকে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

মহাসমাবেশ উপলক্ষে তিতাস নদী তীর সেজেছে নতুন সাজে। জোটের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ, কো চেয়ারম্যান জি এম কাদের, দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার,এর বড় বড় পোস্টার ব্যানারে আশপাশ এলাকা সাজে এনে দিয়েছে এই গ্রামীণ জনপথ। আশপাশ এলাকার মনোনয়নপ্রত্যাশী নেতাদের পোস্টার ব্যানারও বাদ পড়েনি শোডাউন থেকে।

মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, প্রফেসর দেলোয়ার হোসেন, এস এম ফয়সল চিশতী, এম এ সাত্তার, ইয়াহয়া চৌধুরী এমপি, সাহিদুর রহমান টেপা, মসিউর রহমান রাঙ্গা, ফখরুল ইমাম, সুনীল শুভরায়, মাসুদ পারভেজ সোহেল রানা, মীর আব্দুস সবুর আসুদ, নাসরিন জাহান রত্না, লিয়াকত হোসেন খোকা এমপি, তাজ রহমান, সালমা ইসলাম এমপি, আলমগীর সিকদার লোটন, অনন্যা হোসেন মৌসুমী প্রমুখ সমাবেশে উপস্থিত থাকবেন ।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?