,

ব্রাহ্মণবাড়িয়ায় প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি 

news-image
আজ ২৭/১০/২০১৮ইং তারিখ বিকাল ৩.০০ ঘটিকার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাধীন রামরাইল ইউনিয়ন পরিষদ সংলগ্ন উলচাপাড়া খেলার মাঠে“মুক্তিযুদ্ধের চেতনায় ও আদর্শ বাস্তবায়ন পরিষদ” নামীয় সংগঠনের উদ্যোগে সুধী সমাবেশের আয়োজন করে। অপরদিকে একই সময়ে অর্থাৎ ২৭/১০/২০১৮ইং তারিখ বিকাল ৩.০০ ঘটিকায় উল্লিখিত সুধী সমাবেশ স্থান সংলগ্ন রামরাইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে রামরাইল ইউনিয়ন ছাত্রলীগ কর্তৃক কর্মী সভার আয়োজন করে।
উল্লেখিত অনুষ্ঠান স্থল দুইটি পাশাপাশি হওয়ায় এবং উক্ত অনুষ্ঠান দু‘টিতে উপস্থিত অতিথিদের মধ্যে মতবিরোধ ও পূর্ব বিরোধ বিদ্যমান থাকায় উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে ।
উক্ত অনুষ্ঠান দু‘টি উক্ত এলাকায় অনুষ্ঠিত হলে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে মারামারি তথা রক্তক্ষয়ী সংঘর্ষের সমূহ আশঙ্খা রয়েছে। বিধায় জান্নাতুল ফেরদৌস,উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট,ব্রাহ্মণবাড়িয়া সদর রামরাইল ইউনিয়ন পরিষদ সংলগ্ন উলচাপাড়া মাঠ এবং রামরাইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণসহ সমগ্র রামরাইল ইউনিয়নে আগামী ২৭/১০/২০১৮ইং তারিখ সকাল ৬.০০ ঘটিকা হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারায় সকল প্রকার সভা সমাবেশ,মিছিল মিটিং এর উপর নিষেধাজ্ঞা জারি করেন।
প্রেস রিলিজ

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?