,

এক স্থানে দুই সভা-সমাবেশ নিয়ে ১৪৪ ধারা জারি

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় একই সময় একই স্থানে ছাত্রলীগ এবং মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা বাস্তবায়ন পরিষদ নামে একটি সংগঠনের ডাকা পৃথক সভা-সমাবেশ নিয়ে উত্তেজনা দেখা দেয়ায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

পুলিশের আবেদনের প্রেক্ষিতে শুক্রবার রাত ৮টার দিকে ১১৪ ধারা জারি করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস।

বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আবেদনের প্রেক্ষিতে শনিবার সকাল ৬টা থেকে পুরো রামরাইল ইউনিয়নে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সব ধরণের সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ১৪৪ ধারা প্রত্যাহার করা হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার বিকেল ৩টায় রামরাইল ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন খেলার মাঠে (উলচাপাড়া খেলার মাঠ) সুধি সমাবেশে ডাকে মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ বাস্তবায়ন পরিষদ নামে একটি সংগঠন। এতে প্রধান অতিথি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম ও বিশেষ অতিথি হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন অর রশিদ এবং জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিনারা আলম উপস্থিত থাকার কথা রয়েছে। ওই সমাবেশ মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক এবং জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আমানুল সেন্টু সভাপতিত্ব করবেন বলে পোস্টারে উল্লেখ করা হয়েছে।

তবে একই সময় ওই স্থানে দলের কর্মী সভা ডেকেছে রামরাইল ইউনিয়ন ছাত্রলীগ। এতে প্রধান অতিথি থাকবেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন, বিশেষ অতিথি হিসেবে রামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদত খান, প্রধান বক্তা হিসেবে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল এবং বিশেষ বক্তা হিসেবে সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন উপস্থিত থাকবেন।জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর