,

ছাত্রলীগ নেতার হাতের রগ কাটলেন আরেক ছাত্রলীগ নেতা

news-image

বিরোধের জেরে কামরুল হোসেন (২২) নামের এক ছাত্রলীগ নেতার হাতের রগ কেটে দিয়েছেন আরেক ছাত্রলীগ নেতা।বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল বাজারে এই ঘটনা ঘটে। কামরুল উপজেলার ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক।স্থানীয়রা জানায়, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসিফ উদ্দিন মান্নার সঙ্গে কামরুলের বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে বুধবার কামরুলের সঙ্গে মান্নার হাতাহাতি হয়।

এই ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় সিঙ্গারবিল বাজারে কামরুলকে একা পেয়ে মান্নাসহ তার অনুসারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। এসময় ধারালো অস্ত্রের কোপে কামরুলের বাম হাতের কব্জির রগ কেটে যায়। পিঠে দায়ের কোপে গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন শোভন বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। আসিফ মান্নার বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এই ঘটনায় অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?