,

ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণাধীন ভবন থেকে  পড়ে শ্রমিক নিহত

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নির্মানাধীন পাকা ভবনের রংয়ের কাজ করার সময়  রাসেল মিয়া (২৩) নামে এক শ্রমিক নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর এলাকায় এঘটনা ঘটে। নিহত শ্রমিক সোহেল উপজেলার খলাপাড়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে।
নিহতের পরিবার ও স্হানীয়রা জানায়, নিহত রাসেল  রংমিস্ত্রী হিসাবে মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর মিলন মিয়ার নির্মাণধীন নতুন ভবনে কাজ করছিল। এসময় দুপুরে  ছাদ থেকে ছিটকে পড়ে গুরুত্বর আহত হলে সাথে থাকা লোকজন আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে  কিছুক্ষণ পরে সে মৃত্যুবরণ করে।
এ ঘটনায় ভবন মালিক পক্ষ প্রথমে তার সাথে হাসপাতালে আসলেও পরে তার মৃত্যুর পর তারা কেটে পড়েন। এ ব্যপারে আখাউড়া থানার (ওসি) তদন্ত আরিফুর আমিন জানান, নিহত সোহেল পেশায়  রংমিস্ত্রী ছিল। হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের প্রক্রিয়া চলছে। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?