,

নাসিরনগরে পাবলিক লাইব্রেরীর উদ্যোগে ইউএনও’র বিদায় অনুষ্ঠান

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদারের বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় উপজেলা পাবলিক লাইব্রেরী ও ঐক্যতান আবৃত্তি চর্চা কেন্দ্রের উদ্যোগে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা পাবলিক লাইব্রেরী ও ঐক্যতান আবৃত্তি চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বিদায় অতিথিকে সম্মাননা তুলে দেয়া হয়।

এ উপলক্ষে এক আলোচনা সভা বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদারের সভাপেিত্ব লাইব্রেরীর সম্পাদক সহকারী অধ্যাপক জামিল ফোরকানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন লাইব্রেরি ব্যবস্থাপনা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজ্বী আবদুল বাকি,প্রভাষক প্রবোধ মৈশান,প্রধান শিক্ষক শাহ আলম,প্রধান শিক্ষক এবিএম সালেম,শাহ আলম,আজিজুর রহমান চৌধুরী,শিবলী চৌধুরী,সাংবাদিক আকতার হোসেন ভুইয়া প্রমূখ । এসময় উপজেলার পাবলিক লাইব্রেরীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদার এ উপজেলায় যোগদানের পর পরই তিনি অবহেলিত উপজেলা পাবলিক লাইব্রেরিটি মেরামত করে সৌন্দর্য বর্দ্ধন করেছেন এবং লাইব্রেরিতে পাঠক বাড়াতে বিভিন্ন উদ্যোগ গ্রহন করেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর