,

আখাউড়া স্থলবন্দরে আমদানী-রফতানির বন্ধের সময় বাড়লো 

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে দুর্গাপূজার ছুটি শেষ হয়ে খোলার আগেই ফের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।টানা ছয়দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে এ বন্দর দিয়ে ভারতের আগরতলায় পণ্য রফতানির কথা ছিল। তবে আগরতলা বন্দরে আমদানি-রফতানিকারক সংগঠনের নতুন কমিটি গঠন ও লক্ষ্মীপূজা উপলক্ষে ২৫ অক্টোবর পর্যন্ত পণ্য নিতে অনীহা প্রকাশ করেছেন সেখানকার ব্যবসায়ীরা।
গত (২০) অক্টোবর  শনিবার রাতে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার পণ্য আমদানি-রফতানি শুরুর কথা ছিল। কিন্তু হঠাৎ করে আগরতলার ব্যবসায়ীরা জানিয়েছেন তারা ২৫ অক্টোবর পর্যন্ত আমাদের কাছ থেকে কোনো পণ্য নেবেন না। তবে ২৬ অক্টোবর থেকে পণ্য নেবেন বলে জানিয়েছেন। হঠাৎ করে আগরতলার ব্যবসায়ীদের এমন সিদ্ধান্তের কারণে বেশ কয়েকটি পণ্যবোঝাই ট্রাক আটকা পড়েছে।
এর আগে দুর্গাপূজা উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তে ১৫ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখা হয়। তবে এ সময়ে দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?