,

ব্রাহ্মণবাড়িয়ায় শেখ হাসিনা সড়কে ২ টি সেতুর ভিত্তিপ্রস্থর স্থাপন

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় শেখ হাসিনা (সিমনা-ব্রাহ্মণবাড়িয়া) সংযোগ সড়কে ২ টি সেতুর ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়ছে। আজ শনিবার বিজয়নগরের পত্তন এলাকার লইসকা ও বালিয়াজুড়ি নদীর উপর সেতু ২ টি ভিত্তিপ্রস্থর স্থাপন করেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এ সময় তিনি বলেন, সেতুগুলো নির্মিত হলে সড়কটি পরিপূর্ণতা পাবে। এর ফলে জেলা সদরের সাথে ২ টি উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপতি হবে।
এতে জীবন যাত্রার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষা, বাণিজ্যে প্রসারসহ অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে। তিনি আরো বলেন, আসন্ন নির্বাচনে বর্তমান সরকার আবারো নির্বাচিত হলে একটি উপ-শহর গড়ে তুলা হবে। পরে ভিত্তিপ্রস্থর স্থাপন উপলক্ষ্যে সিমনা শিবির এলাকায় এক সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান এডভোকেট তানভীর ভূইয়ার ভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল হক ভূইয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের বাস্তবায়নে লইস্কা নদীর উপর ৩৩ কোটি টাকা ব্যায়ে ২৪০ মিটার এবং বালিয়াজুড়ি নদীর উপর ২১ কোটি টাকা ব্যায়ে ১৭৫ মিটার ব্রীজ ২ টি নির্মান করা হবে।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?