,

ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালের ভবন থেকে নবজাতক নিয়ে মায়ের আত্মহত্যা

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি বেসরকারি হাসপাতালে ছাদ থেকে পড়ে সীমা আক্তার (২৫) এক গৃহবধু  তার চার দিনের ছেলে শিশুকে নিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার সকালে শহরের পুরাতন জেলরোড এলাকার একটি বেসরকারি হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সীমা সদর উপজেলার ঘাটিয়ার গ্রামের প্রবাসী মনির মিয়ার স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, সীমাকে গত ১৬ অক্টোবর পরিবারের লোকজন বাচ্চা প্রসব করার জন্য লাইফ কেয়ার নামে একটি বেসরকারি ভর্তি করে। তারপর তার ছেলে বাচ্চা প্রসব হলে তিন দিন ধরে চিকিৎসা চলছিল। আজ শুক্রবার সকাল ১০টায় হাসপাতালের বিল পরিষদ করে হাসপাতাল ত্যাগ করার কথা।
বিল নিয়ে  তার মা রেহেনা বেগমের সাথে তর্কাতর্কি হয়। পরে মা হাসপাতালের রুম থেকে নিচে বের হয় নাস্তা আনার জন্য। নাস্তা আনার পর সে রুমে এসে দেখে তার মেয়ে নেই। পরে অন্যান্য রোগীর স্বজনদের কাছ থেকে জানতে পারে তার মেয়ে হাসপাতালের ছাদ ওঠে পাশে একটি হাসপাতালের ছাদের ছয় তলা থেকে লাফ দিয়ে প্রথমে তার নবজজাতক ছেলে ফেলে পরে সে নিজে পড়ে আত্মহত্যা করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম উদ্দিন জানান, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?