,

দেশে গণতন্ত্র অটুট থাকুক সেটা জাতীয় ঐক্যফ্রন্ট চায় না-ব্রাহ্মণবাড়িয়ায় আইনমন্ত্রী 

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, দেশে গণতন্ত্র অটুট থাকুক সেটা জাতীয় ঐক্যফ্রন্ট চায় না। তারা ষড়যন্ত্র করছেন। প্রধানমন্ত্রী বলেছেন, তারা সিকি-আধুলি। আমি বলতে চাই তাদের ষড়যন্ত্র থেকে জনগণকে হুঁশিয়ার থাকতে হবে।
বৃহস্পতিবার  দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার তন্তর এলাকার ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তি প্রস্তর স্থাপন করতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়ার মামলা ১০ বছর ধরে চলমান ছিল। ছয় বছর ধরে এর বিচার কাজ চলছে। শুধুমাত্র যুক্তিতর্কের জন্যই আড়াই বছর অপেক্ষায় ছিল। তাই বিনা বিচারে খালেদা জিয়া জেল খাটছেন-বিএনপির এ কথা অমূলক। নিজেদের দোষ ঢাকার জন্য বিএনপির উছিলা এটি।

মন্ত্রী আখাউড়ায় দিনভর ব্যস্ত সময় কাটান। প্রথমে তিনি আখাউড়া পৌরসভার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যান। এ সময় মন্ত্রী ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দৌল্লা খান, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান, আখড়া কমিটির সাধারণ সম্পাদক অলক কুমার চক্রবর্তী বক্তব্য রাখেন। মন্ত্রী পূজা উপলক্ষে ২১টি মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে আর্থিক অনুদান তুলে দেন।

পরে মন্ত্রী উপজেলার রাণীখার এলাকায় আগুনে পুড়ে যাওয়া মোতালেব মিয়ার জন্য নির্মাণ করে দেওয়া ঘর তাকে বুঝিয়ে দেন। মন্ত্রী ধরখার এলাকায় গণসংযোগের পাশাপাশি বেশ কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন। ধরখারের দু’টি পূজা মণ্ডপও পরিদর্শন করেন তিনি।

এসব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামছুজ্জামান, পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর