,

আখাউড়ায় গণধর্ষণের পর এক মহিলাকে হত্যা ।। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি

news-image

আখাউড়া প্রতিনিধি : পাঁচ মাদকাসক্ত মিলে আখাউড়ায় এক নারীকে গণধর্ষণ শেষে হত্যা করা হয়। ধর্ষণ ও হত্যাকান্ডের সঙ্গে জড়িত এক যুবকের জবানবন্দিতে এ তথ্য উঠে এসেছে। ঘটনার সঙ্গে জড়িত মো. রানা নামে আরো এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে ঘটনার সঙ্গে জড়িত আবু সাঈদ নামে এক যুবক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এর আগে গত ৯ সেপ্টেম্বর আখাউড়া পৌর এলাকার রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের পাশের একটি জঙ্গল থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, খুনের শিকার নারী হলো হবিগঞ্জের আঙ্গুরি বেগম। স্থানীয়ভাবে তিনি বেবি পাগলী নামে পরিচিত। জবানবন্দি দেয়া আবু সাঈদ কিশোরগঞ্জের নিকলী উপজেলার আব্দুস সাদিরের ছেলে। গ্রেপ্তার হওয়া রানা আখাউড়া পৌর এলাকার দেবগ্রামের মৃত জাহাঙ্গীর মিয়ার ছেলে।

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আরিফুল আমীন জানান, পাঁচ মাদকাসক্ত ওই নারীকে রেলওয়ে স্টেশন এলাকা থেকে একটি বাগানে নিয়ে যায়। সেখানে গিয়ে পালাক্রমে তারা ওই নারীকে ধর্ষণ করে। এক পর্যায়ে ওই নারী অসুস্থ হয়ে পড়ে। এ অবস্থায় ধর্ষণকারিরা তাকে হত্যা করে পালিয়ে যায়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন তরফদার জানান, ঘাতক আবু সাঈদকে গ্রেপ্তারের পর হত্যাকান্ডের রহস্য উন্মোচিত হয়। ঘটনার সঙ্গে জড়িত আরো তিনজনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?