,

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় পার্টি প্রস্তুতি সভা

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : আগামী ২০শে অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশ ও ২৮ শে অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় প্রস্তুতি সভা করেছে জেলা জাতীয় পার্টি।

বুধবার বিকেলে বিশ্বরোড মোড় এলাকায় রশিদ টাওয়ার মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এ্যাড. জিয়াউল হক মৃধা এমপি। এ সময় বক্তব্য রাখেন হুসেইন মুহম্মদ এরশাদ এর উপদেষ্টা কাজী মামুনুর রশীদ, কেন্দ্রীয় ইসলামী ফ্রন্টের যুগ্ম সাংগঠনিক সম্পাদক এ্যাড. ইসলাম উদ্দিন দুলাল প্রমূখ।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের রাজনীতির আকাশ এখন মেঘাচ্ছন্ন। জাতির এ দুরবস্থা থেকে পরিত্রান দিতে সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় পার্টির মহা-সমাবেশকে সফল করতে হবে। বক্তারা, সোহরাওয়ার্দী উদ্যানের মহা-সমাবেশ এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে হুসেইন মুহম্মদ এরশাদের আগমন সফল করতে জাতীয় পার্টির নেতাকর্মীসহ সকলের প্রতি আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?