,

নির্বাচন ডিসেম্বরে হবে, তা আমরা বলিনি

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ‘নির্বাচনের তফসিল কবে ঘোষণা হবে, এটা এখনো ঠিক হয়নি। নির্বাচন ডিসেম্বরে হবে, এটা আমরা বলিনি। যাঁরা বলেছেন, সেটা তাঁদের কথা। উনারা উনাদের হিসেবমতো বলেছেন।’

আজ শনিবার বিকেলে সুনামগঞ্জে উন্নয়ন মেলায় ইভিএম প্রদর্শন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি।

কে এম নুরুল হুদা বলেন, ‘যারা ইভিএম নিয়ে বিরোধিতা করছে, তাদের ইভিএমের ব্যবহার দেখতে বলছি। তাহলে তারা আর বিরোধিতা করবে না।’

আরেক প্রশ্নের জবাবে নির্বাচনে ইভিএমের ব্যবহার করতে হলে আরপিও সংশোধন করতে হবে জানিয়ে সিইসি বলেন, এ জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। তবে ৬৪ জেলায় ইভিএম ব্যবহার করা সম্ভব হবে না। সীমিত আকারে ব্যবহার হবে। ইভিএমের ব্যবহার সম্পর্কে মানুষকে জানানোর জন্য ৬৪ জেলায় উন্নয়ন মেলায় সেটি প্রদর্শন করা হচ্ছে।

প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা আজ বেলা তিনটায় সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে জেলা প্রশাসন আয়োজিত উন্নয়ন মেলায় আসেন। মেলায় ইভিএম কার্যক্রম নিয়ে অংশ নেওয়া স্টল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামান, সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদারসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সিইসির সঙ্গে ছিলেন।

এর আগে দুপুর ১২টায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা উন্নয়ন মেলার অংশ হিসেবে জেলা স্টেডিয়ামে আয়োজিত কুস্তি প্রতিযোগিতার উদ্বোধন করেন।সূত্র: প্রথম আলো

এ জাতীয় আরও খবর

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘নিশি’

নাহিদকে মামলা করার চ্যালেঞ্জ ইশরাকের

১২ কোটি টাকার প্রণোদনা পাচ্ছেন ৩৮,৯৭০ আখচাষি

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১,২৫৯

নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হচ্ছে: শ্রমমন্ত্রী

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৬৬

আওয়ামী লীগের মতো বড় চোরের দল বিশ্বে নেই: স্পিকার

জুলাই সনদ বাস্তবায়নে সরকার আন্তরিক নয়: গোলাম পরওয়ার

শাহজালাল বিমানবন্দরে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে

সীমান্তের ওপার থেকে টাকা, দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা: প্রধানমন্ত্রী

ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে ডিবির অভিযান, আটক ৮৪

দুর্গোৎসবের অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রামে প্রধানমন্ত্রী