সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অবতরণের সময় খুলে গেছে নভোএয়ারের ইঞ্জিন কভার!

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করা নভোএয়ারের একটি উড়োজাহাজের ইঞ্জিন খোলা নিয়ে নানা গুঞ্জন চলছে। একটি সূত্র বলছে ঢাকা থেকে কক্সবাজারে যাবার পথে আকাশেই নভোএয়ারের এটিআর ৭২-৫০০ মডেলের এ উড়োজাহাজটির ইঞ্জিন কভার খুলে পড়ে।

কিন্তু কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, অবতরণ করে যাত্রী নিয়ে পুনরায় ফিরে যাবার আগে মেইনটেনেস (মেরামত) প্রয়োজন পড়ায় ইঞ্জিনের একটি কভার খোলা হয়। রোববার বিকেলে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়া একটি ছবিতে দেখা যায়, অবতরণ করা বিমানটিতে বামপাশের পাখার উপরে ছোট্ট একটি কভার খোলা। অবশ্য সেখানে কোনো লোকজনকে দেখা যায়নি।

কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক কে এম সাইদুজ্জামান বলেন, নভোএয়ারের এটিআর ৭২-৫০০ মডেলের এ উড়োজাহাজটি রোববার বিকেল সোয়া ৩টার দিকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। যাত্রী নিয়ে ফিরে যাবার পূর্বে মেশিনে হালকা মেরামত প্রয়োজন পড়ায় উপরের ইঞ্জিনের একটি কভার খোলা হয়। এরপরই বিমানটি আবার ঢাকা ফিরে গেছে।

আকাশ পথে ইঞ্জিন কভারটি খুলে যাবার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এটি সঠিক নয়। আকাশ পথে এ রকম হলে অবতরণ কষ্টসাধ্য হত। চলন্ত উড়োজাহাজের এ রকম ত্রুটি দেখার সঙ্গে সঙ্গে পাইলট তা কন্ট্রোলরুমে অবহিত করত। এ রকম কোনো তথ্য আমাদের জানায়নি। তবে, অবতরণ অবস্থায় ইঞ্জিনের কভার খোলা হয়েছে দেখেছি।

এ জাতীয় আরও খবর

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: এ্যানি

দেশের ১০ জেলায় বন্যার শঙ্কা, সতর্কতা জারি

ঢাকা–বেইজিং সম্পর্ক উন্নীত, নতুন কৌশলগত অংশীদারত্ব ঘোষণা

চেক ডিজঅনার মামলায় প্রক্সি আসামি মনোয়ারা কারাগারে

জিম্বাবুয়ের বিপক্ষে ১৪০ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

৪৭তম বিসিএস চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১,৫২১ জন

রুবেল হত্যা মামলায় সাবেক ডিবি কর্মকর্তা গ্রেপ্তার

গোবিপ্রবির ১৭ শিক্ষক চাকরিচ্যুত

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: এ্যানি

বহিষ্কারের পর বিএনপি নেতার অভিযোগ, ‘আমার ওপর জুলুম হয়েছে’

পুলিশে শীর্ষ পর্যায়ে বড় রদবদল

দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশ