সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিষেক অনুষ্ঠানে ওবামার চেয়ে জনসমাগম বেশি দেখাতে ট্রাম্পের কৌশল

news-image

আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট হিসেবে ২০০৯ সালে বারাক ওবামার চেয়ে তার অভিষেক অনুষ্ঠানে জনসমাগম বেশি দেখাতে ছবি এডিট করান ডোনাল্ড ট্রাম্প।

দেশটির স্বরাষ্ট্র বিভাগের মহাপরিদর্শকের কার্যালয়ের এক প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য গার্ডিয়ান।

গত বৃহস্পতিবার(৬ সেপ্টেম্বর ২০১৮) প্রকাশিত গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সালে প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামার অভিষেক অনুষ্ঠানের চেয়ে মানুষের উপস্থিতি অনেক কম হওয়ার দৃশ্য ছবিতে ফুটে ওঠায় ক্ষুব্ধ হন ট্রাম্প। তার হস্তক্ষেপে ছবিগুলো এডিট করতে হয়। ছবির যে অংশ জনশূন্য ছিল, তা ‘ক্রপ’ করে ছবি থেকে বাদ দেয়া হয়।

রেকর্ড থেকে জানা যায়, ২০১৭ সালের ২১ জানুয়ারি সকালে ট্রাম্প এবং ন্যাশনাল পার্ক সার্ভিসের(এনপিএস) ভারপ্রাপ্ত পরিচালক মাইকেল রেনল্ডসের ফোনে কথা হয়। হোয়াইট হাউসের তথ্য-সচিব সিন স্পাইসার এনপিএসের কর্মকর্তাদের বারবার কল করে ছবি পালটিয়ে ‘তোষামুদে’ ছবি বানাতে বলেন। তবে কোন ছবিগুলো এডিট এবং সেগুলো কোথায় প্রকাশ করা হয় তা তা স্পষ্ট নয়।

নাম উল্লেখ না করে এনপিএসের এক নারী কর্মকর্তার বরাত দিয়ে মহাপরিদর্শকের কার্যালয় থেকে প্রকাশিত চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, আমার সঙ্গে একজন যোগাযোগ করে এমন কিছু ছবি চান, যেগুলোতে অনুষ্ঠানে অনেক মানুষ দেখা যাচ্ছে। আমাকে আগের ছবিগুলো এডিট করে আবার জমা দিতে বলা হয়।

তিনি আরও বলেন, আমি ছবিগুলোর যে জায়গা পর্যন্ত অনেক মানুষ ছিল, সে পর্যন্ত রেখে ক্রপ করি। আমি এমনভাবে ক্রপ করি, যাতে মনে হয় পেছনে আরও মানুষ আছে।

এ জাতীয় আরও খবর

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: এ্যানি

দেশের ১০ জেলায় বন্যার শঙ্কা, সতর্কতা জারি

ঢাকা–বেইজিং সম্পর্ক উন্নীত, নতুন কৌশলগত অংশীদারত্ব ঘোষণা

চেক ডিজঅনার মামলায় প্রক্সি আসামি মনোয়ারা কারাগারে

জিম্বাবুয়ের বিপক্ষে ১৪০ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

৪৭তম বিসিএস চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১,৫২১ জন

রুবেল হত্যা মামলায় সাবেক ডিবি কর্মকর্তা গ্রেপ্তার

গোবিপ্রবির ১৭ শিক্ষক চাকরিচ্যুত

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: এ্যানি

বহিষ্কারের পর বিএনপি নেতার অভিযোগ, ‘আমার ওপর জুলুম হয়েছে’

পুলিশে শীর্ষ পর্যায়ে বড় রদবদল

দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশ