সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের ১৩তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন আরিফ আলভি

news-image

আন্তর্জাতিক ডেস্ক: মামনুন হুসাইনের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার একদিন পর ড. আরিফ আলভি পাকিস্তানের ১৩তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন বলে জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম ডন।

রোববার দুপুর একটায় ইসলামাবাদে দেশটির রাষ্ট্রপতির সরকারি বাসভবন এবং প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে তাকে শপথ পড়ান প্রধান বিচারপতি মিয়ান সাকিব নিসার।

কালো শেরওয়ানি পরা আলভি প্রধান বিচারপতি নিসারের সঙ্গে অনুষ্ঠানের হলে উপস্থিত হন। শপথ পড়ার মঞ্চে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ইমরান খান এবং বিদায়ী রাষ্ট্রপতি মামনুন হুসাইন।

এসময় আরও উপস্থিত ছিলেন ফেডারেল মন্ত্রিসভার সদস্যরা, তিন বাহিনীর প্রধানরা, সংসদ সদস্যরা, সুপ্রিম কোর্টের বিচারপতিরা, কূটনীতিকরা, বিখ্যাত ব্যক্তিরা, বিদেশি কর্মকর্তারা এবং শীর্ষ সামরিক ও বেসামরিক নেতারাসহ অনেকে।

শপথ নেয়ার পর সন্ধ্যায় আলভিকে গার্ড অব অনার দেয় পাকিস্তানি সেনাবাহিনী।

দিন শেষে মন্ত্রিপরিষদ সচিবালয় ইস্যু করা এক গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী প্রজাতন্ত্রী পাকিস্তানের প্রেসিডেন্টের পদে অধিষ্ঠিত হয়েছেন আলভি।

পাকিস্তানের ১৯৭৩ সালের সংবিধান অনুযায়ী, সংসদের নির্বাচিত সদস্য রাষ্ট্রের প্রধান পদে অধিষ্ঠিত হতে পারে না। তাই প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর থেকে আলভীর সংসদ সদস্য পদ বাতিল বলে হয়ে গেছে।

আলভি দেশটির ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের একজন সিনিয়র নেতা। তিনি গত ২৫ জুলাই অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে করাচির এনএ-২৪৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

এ জাতীয় আরও খবর

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: এ্যানি

দেশের ১০ জেলায় বন্যার শঙ্কা, সতর্কতা জারি

ঢাকা–বেইজিং সম্পর্ক উন্নীত, নতুন কৌশলগত অংশীদারত্ব ঘোষণা

চেক ডিজঅনার মামলায় প্রক্সি আসামি মনোয়ারা কারাগারে

জিম্বাবুয়ের বিপক্ষে ১৪০ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

৪৭তম বিসিএস চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১,৫২১ জন

রুবেল হত্যা মামলায় সাবেক ডিবি কর্মকর্তা গ্রেপ্তার

গোবিপ্রবির ১৭ শিক্ষক চাকরিচ্যুত

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: এ্যানি

বহিষ্কারের পর বিএনপি নেতার অভিযোগ, ‘আমার ওপর জুলুম হয়েছে’

পুলিশে শীর্ষ পর্যায়ে বড় রদবদল

দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশ