,

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় রিকশাচালক নিহত

news-image

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় ট্রাকচাপায় কামাল মিয়া (৩৮) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে পৌর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘর পৌর বাস টার্মিনালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামাল ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তগ্রামের মৃত গফুর মিয়ার ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শিমরাইলকান্দি মহল্লায় ভাড়া বাসায় থাকতেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে কামাল তার রিকশায় যাত্রী নিয়ে মঠের গোড়া থেকে ভাদুঘর বাস টার্মিনালের সামনে যান। যাত্রী নামানোর পর একটি দ্রুতগতির ট্রাক রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কামালের মৃত্যু হয়।

ওসি আরও জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি। নিহতের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ