,

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৩ দিনপর কিশোরের লাশ উদ্ধার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নিখোঁঁজের ৩ দিন পর শামীম মিয়া (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে উপজেলার বাহাদুপুর-তালশহর হাজী আবু সামা সড়কের পাশের নালা থেকে গলায় গামছা পেঁচানো ও হাত-পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত শামীম মিয়া আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। পেশায় সে রিকশাচালক ছিলেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার শামীম মিয়া বাড়ি থেকে বের হয়ে একই এলাকার আনোয়ার মিয়ার গ্যারেজ থেকে রিকশা ভাড়া নেয়। সারাদিনের পর রাতেও রিকশা গ্যারেজে জমা দেয়নি। রবিবার বিভিন্ন স্থানে খোঁজ না পেয়ে পরিবারের লোকজন ওই দিনই আশুগঞ্জ থানায় জিডি করে। পরে সোমবার রাতে  সড়কের পাশে নালার পানিতে নিহতের লাশ ভেসে উঠতে দেখে স্হানীয়রা পুলিশকে খবর দিলে রাতেই লাশ উদ্ধার করে। পরে পরিবারের লোকজন নিখোঁজ শামীমের লাশ সনাক্ত করে।
আশুগঞ্জ থানার ওসি (তদন্ত) মেজবাহ উদ্দিন জানান, নিহতের গলায় গামছা পেঁচানো ও হাত পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ শ্বাসরুদ্ধ করে হত্যা করে তার রিকশাটি নিয়ে পালিয়েছে  ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত স্বাপেক্ষে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ